× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৬:৫৩ পিএম

আবাসিক ভবনে ট্যাংক বানিয়ে ১৮ হাজার লিটার ডিজেল মজুত

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৬:৫৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুর শহরে নিয়মবহির্ভূত ও ঝুঁকিপূর্ণভাবে আবাসিক ভবনে ট্যাংক নির্মাণ করে ১৮ হাজার লিটার ডিজেল মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক ভবনের নিচতলায় ট্যাংক নির্মাণ করে অবৈধভাবে ডিজেল মজুত রেখে নয়ানী বাজারে মেসার্স শিমলা ট্রেডার্সের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই আবাসিক ভবনে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত রাখার বিষয়টি প্রমাণিত হয়।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক দিনের মধ্যে মজুতকৃত ডিজেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, নিয়ম না মেনে দাহ্য পদার্থ সংরক্ষণ ও বিক্রির দায়ে এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আবাসিক ভবনের নিরাপত্তার স্বার্থে দ্রুত সময়ের মধ্যে সব সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকারি অফিস বন্ধ থাকায় রোববার (২৯ মার্চ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!