× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১২:৩৯ পিএম

কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে জরিমানা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১২:৩৯ পিএম

রাতের আঁধারে কৃষিজমিতে খনন করা হচ্ছে পুকুর। ছবি : রূপালী বাংলাদেশ

রাতের আঁধারে কৃষিজমিতে খনন করা হচ্ছে পুকুর। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন।

জানা যায়, রাতের আঁধারে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি কাটার খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজ বন্ধ করে রাজশাহীর বাঘমারা উপজেলার বাদল নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওই ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুটি জব্দ করা হয়।

অভিযানে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।

এ বিষয়ে ইউএনও মো. আলাউদ্দিন বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!