× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০১:৫২ পিএম

সীতাকুণ্ডে মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০১:৫২ পিএম

মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ। ছবি : রূপালী বাংলাদেশ

মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাইপাস মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) উপজেলার মডার্ন হাসপাতালের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হলে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!