× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১২:৫৫ পিএম

জমিতে ১ মণ ওজনের শিলাখণ্ড, হতবাক এলাকাবাসী

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১২:৫৫ পিএম

শিলাখণ্ড হাতে কৃষক কৃষ্ণচন্দ্র। ছবি : সংগৃহীত

শিলাখণ্ড হাতে কৃষক কৃষ্ণচন্দ্র। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। রোববার (২৯ মার্চ) সন্ধ্যার পর জেলার বিভিন্ন উপজেলায় এই ঝড় ও শিলাবৃষ্টি হয়।

এদিন বিভিন্ন উপজেলায় বৃষ্টির তীব্রতা থাকলেও কালীগঞ্জ উপজেলার কয়েকটি স্থানে বড় আকারের শিলাখণ্ড পড়ার খবর পাওয়া গেছে। তবে আজ সোমবার সকালে উপজেলার পাঁচকাহুনিয়া মাঠ থেকে প্রায় এক মণ ওজনের একটি বিশাল শিলাখণ্ড উদ্ধার করেছেন এক কৃষক। এ ঘটনায় অবাক এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর থেকেই ঝিনাইদহের আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। জেলার কালীগঞ্জসহ বেশকিছু এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাপাত হয়। পরদিন সকালে পাঁচকাহুনিয়া গ্রামের কৃষক কৃষ্ণচন্দ্র অধিকারী নিজের আবাদি জমি দেখতে মাঠে গেলে সেখানে বিশাল এক শিলাখণ্ড পড়ে থাকতে দেখেন।

কৃষ্ণচন্দ্র জানান, সকালে মাঠে গিয়ে হঠাৎ দেখি মাটিতে বিশাল এক শিলাখণ্ড পড়ে আছে। ওজন অনেক বেশি হওয়ায় আমি একা সেটি তুলে আনতে পারিনি। পরে শিলাটির একটি বড় অংশ ভেঙে সবাইকে দেখানোর জন্য বাজারে নিয়ে আসি। তার দাবি, পুরো শিলাখণ্ডটির ওজন প্রায় এক মণের কাছাকাছি ছিল।

বিশালাকার এই শিলাখণ্ড দেখার জন্য স্থানীয় বাজারে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির সময় সাধারণত ছোট বা মাঝারি আকারের শিলা পড়তে দেখা যায়, কিন্তু এ অঞ্চলে এক মণ ওজনের বিশাল শিলাখণ্ড পড়ার ঘটনা এর আগে কখনো কেউ শোনেননি বা দেখেননি। এই অবিশ্বাস্য ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Link copied!