× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৬:১০ পিএম

ঈশ্বরদী ভূমি অফিসে বিভাগীয় কমিশনারের পরিদর্শন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৬:১০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদী উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে আকস্মিকভাবে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শনে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার।

এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী বিভাগের ডিআইজি মো. শাহজাহান।

ঈশ্বরদী উপজেলা ভূমি অফিসে এসে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ সেখানে অপেক্ষমাণ উপকারভোগী মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে ভূমি অফিসের কার্যক্রম সম্পর্কে জানতে চান।

পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার ও ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপজেলা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং ভূমির রেকর্ড সংরক্ষণ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে দ্রুত সময়ের মধ্যে ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান, সেবার মান উন্নয়ন, দুর্নীতি পরিহার করে স্বচ্ছ প্রক্রিয়ায় জনসাধারণের সকল সেবা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশীদ।

Link copied!