× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৯:০২ পিএম

হাতিয়ায় হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৯:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মহান জাতীয় সংসদে ভুয়া ধর্ষণ ইস্যুতে বক্তব্য প্রদান এবং বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে হাতিয়া উপজেলার হরনী ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ঝাড়ু হাতে নিয়ে মিছিল করে প্রতিবাদ জানান এবং বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা জানান।

মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অংশগ্রহণকারীরা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন ও অশালীন বক্তব্য কখনোই প্রত্যাশিত নয়। তারা দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য আব্দুল হান্নান মাসউদকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, ভুয়া তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। তারা ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য আব্দুল হান্নান মাসউদের প্রতি আহ্বান জানান।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং তাদের দাবির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Link copied!