রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে নতুন আরও ২২ রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে এ রোগী মারা যায়। বুধবার (১ এপ্রিল) দুপুরে ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস।
তিনি খুদে বার্তায় জানান, গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে হাম উপসর্গ নিয়ে ছাড়পত্র পেয়েছে ১৪ রোগী। হাসপাতালে এখন পর্যন্ত ১১৭ জন রোগী ভর্তি আছে।
এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) হাম উপসর্গে নিয়ে দুই শিশু মারা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই হাসপাতাল থেকে শিশুদের নমুনা নিয়ে পরীক্ষা করছে। এতে এখন পর্যন্ত ৩৫ শিশুর হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ হিসেবে শিশুদের শরীরে র্যাস, জ্বর, শ্বাসকষ্ট ও চোখের ইনফেকশন দেখা যাচ্ছে, যাদের শ্বাসকষ্ট বেশি তাদের আইসিইউ প্রয়োজন হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন