নাটোরের নলডাঙ্গায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে নলডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আইয়ুব আলী মণ্ডল নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানা যায়।
নলডাঙ্গা থানার ওসি মো. নূরে আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন