× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১২:২০ এএম

ধর্ষণের পর কিশোরীর আত্মহত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১২:২০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের শিকার এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় রুবেল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

বুধবার (১ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, রোববার (২৯ মার্চ) উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় শুনই গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই কিশোরী অভিযুক্ত রুবেলের বাড়িতে গিয়ে কীটনাশক পান করে। পরদিন সোমবার (৩০ মার্চ) ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরী ও রুবেল মিয়া একই এলাকার বাসিন্দা এবং তারা একে অপরের প্রতিবেশী। রুবেল মিয়া দুই সন্তানের জনক বলে জানা গেছে। এ ঘটনায় সোমবার (৩০ মার্চ) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে ফুলপুর থানায় রুবেল মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ১০টার দিকে কিশোরীর দাদি নাতনিকে ঘরে না পেয়ে খুঁজতে বের হন। এ সময় বাড়ির পাশে একটি পরিত্যক্ত স্থানে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। দাদির উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।

পরে কিশোরী বাড়িতে ফিরে দাদিকে জানায় যে, রুবেল তার সর্বনাশ করেছে। এর আগে সে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক পান করেছে বলেও জানায়। পরে সে অসুস্থ হয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, বিষপানে অসুস্থ অবস্থায় রোববার রাত ১১টার পর কিশোরীকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। রাত সাড়ে ১০টার দিকে মরদেহ দাফন শেষে তারা থানায় গিয়ে মামলা করেন।

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত। মামলার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!