× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৩:১৬ পিএম

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ৩২ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৩:১৬ পিএম

আটক জেলেরা। ছবি : রূপালী বাংলাদেশ

আটক জেলেরা। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৩২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের বিরুদ্ধে নৌ থানায় নিয়মিত মামলা হয়েছে। বাকি দুই জেলে অসুস্থ এবং চারজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

আসামিরা হলেন- আব্দুর রহমান খান (২৮), বাবুল মাঝি (২২), মো. জাকির হোসেন (২৭), মনু মিয়া গাজী (২৮), মো. আমন (১৮), জিল্লু মাঝি (৩০), আওলাদ বন্দুকসী (২৮), ফরিদ বন্দুকসী (৩০), ইব্রাহীম খান (৩০), হাবিব খান (৪০), জাহিদুল ইসলাম (২৭), মো. মোশারফ মাঝি (২৪), মো. ইউসুফ মাঝি (২৩), হারুন খান (৫০), শাহজাহান শেখ (৪৫), রুস্তম হাওলাদার (৩২), আব্দুল কাদির ঢালি (৬০), বাসু ঢালী (৩০), দুলাল দিদার (৫৫), শাকিল হাওলাদার (১৯), শিপন সিকদার (২৯), তানভীর হাওলাদার (১৮), মানিক জমাদ্দার (২৭), আকাশ খান (২৪), ইমান গাজী (৩০), রুবেল ছৈয়াল (২০), মো. ছাত্তার গাজী (৩২), সাগর হাওলাদার (১৯)। এদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

সদর উপজেলা মৎস্য অফিস থেকে জানানো হয়, বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ২টা পর্যন্ত সদর উপজেলার আখনের হাট থেকে বহরিয়া পর্যন্ত মেঘনা নদীর উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।

এ সময় জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ৩২ জেলেকে আটক, দুটি মাছ ধরার নৌকা জব্দ, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও  ২০ কেজি জাটকা জব্দ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, অভিযানে আটক জেলেদের বিরুদ্ধে নৌ থানায় মৎস্য আইনে পৃথক ১০টি নিয়মিত মামলা হয়েছে। জব্দ কারেন্ট জাল ও নৌকা থানা হেফাজতে রয়েছে। জব্দকৃত জাটকা গরিবদের মধ্যে বিতরণ করা হয়।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, চাঁদপুর নৌ থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!