× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপসা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১০:২৫ পিএম

রূপসায় মুক্তিপণের দাবিতে ব্যবসায়ী অপহরণ, আন্দোলনের মুখে মুক্তি

রূপসা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১০:২৫ পিএম

অপহৃত ব্যবসায়ী শামীম। ছবি : রূপালী বাংলাদেশ

অপহৃত ব্যবসায়ী শামীম। ছবি : রূপালী বাংলাদেশ

খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা বাজারের কাঁচামাল ব্যবসায়ী শামীমকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত পৌনে ২টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে তিন বটতলা মোড়ে পৌঁছালে তিনজন ব্যক্তি তাকে অপহরণ করে। পরে আরও একজন ওই দলে যুক্ত হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী শামীম জানান, তিনি ও তার ভাই মইন দোকানের কাজ শেষে মধ্যরাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে তাদের গতিরোধ করে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তার চোখ বেঁধে একটি ঘরে আটকে রাখা হয় এবং অস্ত্রের মুখে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে দরকষাকষিতে ৩ লাখ টাকায় সমঝোতা হয়।

তবে এরই মধ্যে বাজারের ব্যবসায়ী ও বণিক সমিতির নেতারা দোকানপাট বন্ধ রেখে আন্দোলন শুরু করলে শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। যাওয়ার আগে তার কাছে থাকা প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

130806]

শামীম দাবি করেন, অপহরণকারীদের মধ্যে স্থানীয় এক বণিক সমিতি সভাপতির দোকানের কর্মচারী ও এক ব্যবসায়ী জড়িত। এ ঘটনায় তিনি ৫-৬ জনকে অভিযুক্ত করে রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে অভিযুক্তরা পরদিন স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করলেও তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ মীর ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন বলেন, ‘ঘটনায় যারা জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে থানার ওসি মীর আব্দুর রাজ্জাক ফোন রিসিভ করেননি। তবে ডিউটি অফিসার এসআই রুমি জানান, অভিযোগ পাওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Link copied!