× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১০:২৩ পিএম

জ্বালানি তেল মজুত ও মাপে অনিয়ম, ২ পাম্পকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১০:২৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দিনাজপুরের বিরামপুরে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত তেল মজুত এবং মাপে কম দেওয়ার অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন এ জরিমানা করেন।

বিরামপুর উপজেলার দিওড় এলাকায় অবস্থিত মেসার্স আলহাজ্ব মমতাজ ফিলিং স্টেশনে জরুরি প্রয়োজনে নির্ধারিত মজুতের অতিরিক্ত তেল মজুত রেখে ভোক্তাদের কাছে জ্বালানি তেল বিক্রি না করায় ২০ হাজার টাকা এবং বিরামপুর পৌর শহরের ঘোড়াঘাট রেলঘুমটি এলাকায় শারমিন ফিলিং স্টেশনে নির্ধারিত মাপের চেয়ে কিছুটা তেল কম দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য সতর্ক করা হয়েছে।

বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন বলেন, ‘বিরামপুর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে সঠিকভাবে জ্বালানি তেল বিক্রি এবং তেল যাতে কোনোভাবে পাচার বা খোলা বাজারে বিক্রি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত রয়েছে।’

Link copied!