ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৮:০২ এএম
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাটোর দফতরের আওতাধীন বাইপাস ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কর্তন কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, সুনামগঞ্জের ছাতক গ্রিড উপকেন্দ্রের সঞ্চালন লাইনে জাম্পারিং কাজের জন্য সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ১৩২ কেভি ইনকামিং সার্কিট বন্ধ রাখা হবে।

এ কারণে ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সুনামগঞ্জের আওতাধীন সব এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এসব কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।