× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০২:২৬ পিএম

গাজীপুরে ১৮০ দিনের কর্মসূচিতে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০২:২৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও দখলমুক্তকরণ অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে মহানগরীর কোনাবাড়ী এলাকায় ফ্লাইওভারের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং অবৈধ দখল উচ্ছেদে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশ থেকে নতুন বাজার পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে দখল করা ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও স্থাপনা সরিয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক করতে এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় ফ্লাইওভারের নিচে ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়, যা পরিবেশ দূষণ ও জনদুর্ভোগের অন্যতম কারণ ছিল। পাশাপাশি ফ্লাইওভারের পিলারে লাগানো বিভিন্ন ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়, যাতে নগরের সৌন্দর্য ফিরে আসে।

গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক সভাপতি রবিউল আলম রবি, কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুজ্জামান, সহ-সভাপতি জহির রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। উচ্ছেদ কার্যক্রমে কোনাবাড়ী থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানান, নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। এতে জনসাধারণের ভোগান্তি কমবে এবং শহরের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!