× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:১৭ পিএম

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন, আটক ২০

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:১৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার সময় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে কোস্ট গার্ড। 

বুধবার (৮ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে কোস্ট গার্ডের পাটুরিয়া অস্থায়ী কন্টিনজেন্ট ও রাজবাড়ি ইউনিটের সদস্যরা মানিকগঞ্জের দৌলতপুর ও বাঘুটিয়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪টি ড্রেজার ও ২টি বাল্কহেড জব্দ করা হয় এবং ২০ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাটুরিয়া নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও বসতভিটা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!