× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কয়রা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:৪৫ পিএম

কয়রায় ঝড়ে নৌকাডুবিতে দুই জেলে নিখোঁজ

কয়রা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:৪৫ পিএম

নৌকাডুবি। ছবি : সংগৃহীত

নৌকাডুবি। ছবি : সংগৃহীত

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামে নদীর মাঝখানে মাছ ধরার নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একজন জেলে সাঁতরে তীরে ওঠে প্রাণে বেঁচে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আকস্মিক ঝড়ে নদীতে মাছ ধরার সময় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে উপেন মৃধা (৫০) ও মুকেন্দ মণ্ডল (৪২) এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

কয়রা উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুস সালাম বলেন, সকালে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!