× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:৩২ পিএম

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ যুবক আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:৩২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জে একটি বিদেশি পিস্তল ও ইয়াবাসহ আবির মাঝি মৃদুল (২৩) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আবির মাঝি সদর উপজেলার মাকুহাটি এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে। বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভট্টাচার্যেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বণিক্যপাড়া থেকে ডিঙ্গাভাঙ্গা পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবির মাঝি ওরফে মৃদুলের দেহ তল্লাশি করে তার কোমর থেকে ম্যাগাজিনসহ দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া তার প্যান্টের সামনের ডান পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন মুন্সীগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মুন্সীগঞ্জের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘বর্তমান সরকারের নির্দেশনায় সীমিত জনবল ও পরিবহন সংকটের মধ্যেও মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।’

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়াই তাদের মূল লক্ষ্য। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নুসরাত জাহান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!