× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:৪২ পিএম

দুমকিতে মুগডালের ব্যাপক আবাদ, বাম্পার ফলনের সম্ভাবনা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৭:৪২ পিএম

মুগডালে ছেয়ে গেলে মাঠ। ছবি : রূপালী বাংলাদেশ

মুগডালে ছেয়ে গেলে মাঠ। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলায় চলতি মৌসুমে মুগডালের ব্যাপক আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরকারি লক্ষ্যমাত্রা অতিক্রম করে কৃষকেরা অধিক জমিতে মুগডাল চাষ করায় উৎপাদন নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার মুরাদিয়া, শ্রীরামপুর, আঙ্গারিয়া, লেবুখালী ও পাঙ্গাশিয়া এই পাঁচটি ইউনিয়নে মোট ৪ হাজার ১৯০ হেক্টর জমিতে মুগডাল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে বাস্তবে কৃষকের আগ্রহ ও অনুকূল পরিবেশের কারণে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

শ্রীরামপুর গ্রামের কৃষক মানিক মৃধা জানান, তিন একর জমিতে তিনি মুগডাল চাষ করেছেন। কম খরচে ভাল ফলন পাওয়ায় সবাই এখন মুগডালের চাষ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, আবহাওয়া এখনো অনুকূলে রয়েছে। তিনি বলেন, অতিবৃষ্টি কিংবা বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর মুগডালের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। 

তিনি আরও জানান, কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। যাতে তারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে ভালো ফলন নিশ্চিত করতে পারেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হওয়ায় উৎপাদনও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। এতে একদিকে কৃষকের আর্থিক লাভ বাড়বে। অন্যদিকে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের ডাল উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

রূপালী বাংলাদেশ

Link copied!