× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:৫৪ পিএম

সুন্দরবনে হরিণ শিকারের ২৫ মালা ফাঁদ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:৫৪ পিএম

খাল এলাকায় হরিণ শিকারের জন্য পেতে রাখা মালা ফাঁদ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

খাল এলাকায় হরিণ শিকারের জন্য পেতে রাখা মালা ফাঁদ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

বন বিভাগর উদ্যোগে সুন্দরবনের বনাঞ্চলে নিয়মিত ফুট পেট্রোলিং পরিচালনা করার সময় শনিবার (১১ এপ্রিল) সকালে টহল চলাকালে মন্দিরের খাল এলাকায় হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৫টি মালা ফাঁদ উদ্ধার ও অপসারণ করে বন ভিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সুন্দরবনের বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করার চেষ্টা চালিয়ে আসছে। নিয়মিত টহল জোরদার করায় এসব ফাঁদ শনাক্ত করে অপসারণ করা সম্ভব হচ্ছে। 

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে বনাঞ্চলে অবৈধ প্রবেশ ও শিকার কার্যক্রম প্রতিরোধে স্থানীয়দের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বন বিভাগের পক্ষ থেকে সকলকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!