× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৩:৩৭ পিএম

হাম উপসর্গে ৬ শিশু হাসপাতালে, এলাকায় আতঙ্ক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৩:৩৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলায় হাম উপসর্গ নিয়ে ৬ শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে জ্বর, শরীরে লাল ফুসকুড়ি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এসব শিশু হাসপাতালে ভর্তি হয়। গত রোববার ও সোমবার ৪ শিশু এবং এর আগে শুক্রবার আরও ২ শিশু ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জি এম এনামুল হক জানান, ভর্তি হওয়া ৬ শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। হামের লক্ষণ বিবেচনায় তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আলাদা বেডে রেখে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর মধ্যে ৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে ২ শিশু চিকিৎসাধীন রয়েছে এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

এদিকে হঠাৎ এ ধরনের সংক্রমণ দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠানো নিয়েও শঙ্কায় রয়েছেন। আক্রান্তদের বসবাসরত এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, আগামী ২০ এপ্রিল থেকে ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হবে এবং অন্যান্য টিকাদান কার্যক্রমও চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!