× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৫:১১ পিএম

সাতক্ষীরায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৫:১১ পিএম

সাতক্ষীরা সদর হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরা সদর হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে বিথী খাতুন (১৬) নামে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) সকালে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া বিথি খাতুন ওই এলাকার মো. আব্দুল্লাহর মেয়ে ও কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। 

স্থানীয়রা জানান, আজ সকাল ৭ টার দিকে গোয়াল ঘরে কাঠ গোছাতে গিয়ে বিষাক্ত সাপে কামড় দেয় বিথিকে। তাৎক্ষণিকভাবে স্থানীয় ওঝার মাধ্যমে চিকিৎসা নেওয়ার চেষ্টা করে তার পরিবারের লোকজন। অবস্থার অবনতি দেখে বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল সরদার জানান, হাসপাতালে আনার আগেই রোগীর শারীরিক অবস্থার চরম অবনতি ছিল। যথাসাধ্য চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Link copied!