× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৬:৫৮ এএম

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৬:৫৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়িতে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে উঠিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত রবিন উপজেলার তিনটহরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তিনটহরীর মধ্যমপাড়া এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে ওই ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় অভিযুক্ত রবিন হোসেন। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই এলাকার মধ্যমপাড়ার চিতাখোলার পাশে জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় সিএনজি চালক মো. জোনায়েদকে দ্বিতীয় আসামি করা হয়। অভিযুক্ত জোনায়েদ পলাতক রয়েছেন।

মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে প্রধান আসামি রবিন হোসেনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকেও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!