× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:০০ পিএম

খুলনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দম্পতি নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:০০ পিএম

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

খুলনার দৌলতপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দৌলতপুর থানার রেলিগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা তানভীর হাসান শেখ (৩১) ও তার স্ত্রী লামিয়া বেগম (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলতলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি দ্রুতগামী বাস রেলিগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক তানভীর ও স্ত্রী লামিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, চালককে আটক করা না গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!