× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৫:১৯ পিএম

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৫:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের একটি শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি খুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, খুলি চুরির ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চুরির অভিযোগে শ্মশান কমিটির সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে গত ১৫ এপ্রিল বিকেলে ওই তিনজনের নামে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধূলসুরা ইউনিয়নের বাবুরহাটি এলাকার সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১), প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২) এবং একই ইউনিয়নের বোয়ালি এলাকার নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪)।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, উপজেলার ধূলসুরা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মহাশ্মশান থেকে গত ১৪ এপ্রিল দিবাগত রাতে খুলি চুরির ঘটনা ঘটে। পরে বুধবার মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে সেদিন সন্ধ্যায় তিনজনকে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত থেকে একটি মাথার খুলি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৭ ও ৩৭৯ ধারায় মামলা করা হয়েছে।

Link copied!