× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১২:৩০ পিএম

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১২:৩০ পিএম

লাউ গাছ মাটি থেকে কেটে উপড়ে ফেলা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

লাউ গাছ মাটি থেকে কেটে উপড়ে ফেলা হয়েছে। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর রায়পুরা উপজেলায় রাতের আঁধারে একটি লাউ খেতের সব গাছ কেটে উপড়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।

রায়পুরা থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাসিন্দা কৃষক আলী আকবর ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় হুমকি দেয় বলে দাবি তার।

ভুক্তভোগীর অভিযোগ, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতের কোনো এক সময় অভিযুক্তরা রাতের আঁধারে তার ৪০ শতাংশ ফসলি জমির লাউখেত কেটে ফেলেছে। প্রায় ৬০০টি লাউ গাছ মাটি থেকে কেটে উপড়ে ফেলেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

কৃষক আলী আকবর ও তার স্ত্রী সালমা বেগম বলেন, রাতের আঁধারে আমাদের জমি থেকে প্রায় ৬০০টি লাউ গাছ কেটে উপড়িয়ে ফেলা হয়েছে। এই জমি থেকে আমরা ৫-৬ লাখ টাকা আয় হতো। এখন আমাদের পথে বসার মতো অবস্থা। এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধরের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে কৃষক আলী আকবরের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রায়পুরা থানার এসআই শফিউদ্দিন ভুইয়া বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!