× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০২:০৭ পিএম

শ্মশানের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় নবজাতক কন্যা উদ্ধার

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০২:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় শ্মশানের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছেন এক পথচারী নারী। মানবিক এই উদ্যোগে বেঁচে গেছে সদ্য জন্ম নেওয়া শিশুটির জীবন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছাগল খাইয়া এলাকার একটি হিন্দুপাড়া শ্মশানের পাশে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা সন্ধ্যা রানী নাথ শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটির কান্না শুনে এগিয়ে যান এবং পরে নিজেই তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।

স্থানীয় ইউপি সদস্য শিমুল দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত নবজাতকটি বর্তমানে স্থানীয় বাসিন্দা প্রমোদ দে ও সন্ধ্যা রানী নাথের তত্ত্বাবধানে রয়েছে। তারা শিশুটির প্রয়োজনীয় পরিচর্যা ও যত্ন নিচ্ছেন।

তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এভাবে একটি নবজাতককে ফেলে যাওয়া অমানবিক। তবে সৌভাগ্যবশত শিশুটি সময়মতো উদ্ধার হয়েছে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি মো. শাকের আহমেদ জানান, এখন পর্যন্ত শিশুটির বাবা-মায়ের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং শিশুটির অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!