× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৪:১৩ পিএম

খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৪:১৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি এলাকায় ভাদুরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

জানা গেছে, জালাল হাওলাদারের বাড়ি থেকে লতু খান বাড়ির ব্রিজ পর্যন্ত খালটির পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। খালটি পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী, বাঁশগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ইসলাম সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা খাল পুনঃখনন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন।

Link copied!