× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:৫১ পিএম

দুধের কারখানায় বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:৫১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের দূর্গাদহ গ্রামে রূপ কুমার ঘোষের বায়োপ্লান্টে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে দুইজনের নব্বই শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহতরা হলেন- দুর্গাদহ গ্রামের মমিন (৩৫) ও লাল চাঁদ (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাদহ গ্রামের রূপ কুমার ঘোষের দুধের কারখানার পাশে নির্মিত বায়োগ্যাস প্লান্টে অদক্ষ শ্রমিক দিয়ে কাজ করানোর সময় একজন সিগারেট ধরায়। সিগারেটের আগুন থকে সেখানে জমে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন গুরুতর দগ্ধ হন। 

বিস্ফোরণের পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। দুইজনের শরীরের নব্বই শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানান।

রূপ কুমার ঘোষ জানান, বায়োপ্লান্ট থেকে ওরা পাম্প দিয়ে পরিষ্কার করতে গিয়ে নীচে নেমে একজন সিগারেট জ্বালানোয় বিস্ফোরণ ঘটে।

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বিস্ফোরণের বিষয়টি আমাদের কেউ অবগত করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

Link copied!