× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:৪৯ পিএম

রেললাইনে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:৪৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় আসমাউল হুসনা (২০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন হেলালিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমাউল হুসনা নওগাঁ সদরের চক দেবপাড়ার আব্দুল্লাহর মেয়ে।

স্থানীয়রা জানায়, শনিবার বেলা পৌনে ১টার দিকে আসমাউল হুসনা স্বজনদের সঙ্গে তার নানা পূর্ব ছাতনী মৎস্যজীবী পাড়া মসজিদের ইমামের কাছে যাওয়ার সময় সান্তাহার রেলওয়ে থানাধীন ছাতনীর হেলালিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণে স্বজনদের সঙ্গে রেললাইনের ওপর টিকটকের ছবি তুলছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় আসমাউল হুসনা গুরুতর জখম হয়।

এরপর স্বজনরা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Link copied!