× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:২৮ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষ, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:২৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপ এবং সদস্য নাফিউল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নুরে জাওয়াদ রুতাপকে সাংগঠনিক পদ এবং নাফিউল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একইদিনে পৃথক বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে বলা হয়, কিছু কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় ঘটনার তদন্তে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাফিজুর রহমান সোহানের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মীর হামিদুর ও মো. মুয়াজের মধ্যে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন এবং মুয়াজ ও হামিদুর চিকিৎসাধীন।

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ সাত দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করে এবং ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে। পাশাপাশি তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Link copied!