× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৪০ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৪০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (২৮) নামে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) ভোর ৬টার দিকে সৌদি সময় অনুযায়ী ডিউটিতে থাকা অবস্থায় রাস্তা পরিষ্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা গ্রামের বাসিন্দা রমজান মিয়ার বড় ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর সৌদি আরবের আলিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রায় দেড় বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে তিনি প্রবাসে পাড়ি জমান। শনিবার ভোরে কর্মস্থলে দায়িত্ব পালনকালে একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোম্পানির ফোরম্যানের মাধ্যমে পরিবারটি এই মর্মান্তিক সংবাদ পায়।

নিহতের ছোট ভাই মো. রুবেল মিয়া বলেন, ‘ফোরম্যান আমাদের ফোন করে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানিয়েছেন। এখন আমাদের একমাত্র চাওয়া, সরকার যেন দ্রুত সময়ের মধ্যে আমার বড় ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।’

Link copied!