× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৯:১৬ এএম

বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৯:১৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশের পৃথক অভিযানে ৪৩ বোতল ভারতীয় মদ ও ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর ৩৫ বিজিবি।

বিজিবি জানায়, সোমবার ভোর রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন মোল্লারচর বিওপির সদস্যরা সীমান্তবর্তী ১০৬১ নম্বর পিলারের কাছে ফকিরপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় মদ ও ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

অপরদিকে, রোববার সন্ধ্যায় জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বড়াইবাড়ী বিওপির সদস্যরা ১০৬৬ নম্বর সীমান্ত পিলারের কাছে বন্ধুরচর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন মদের বোতল উদ্ধার করেন।

বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়াইবাড়ী ও মোল্লারচর বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে মালিকবিহীন ৪৩ বোতল ভারতীয় মদ ও ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসব ইয়াবা ট্যাবলেট ও মদের বোতল পাচার করা হচ্ছিল।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। বিশেষ করে মাদকের বিষয়ে বিজিবি জিরো টলারেন্স নীতিতে রয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!