× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৬:২৮ পিএম

সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৬:২৮ পিএম

আহত দুজনের মধ্যে একজন। ছবি : রূপালী বাংলাদেশ

আহত দুজনের মধ্যে একজন। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্বে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর জেলখানা গেইট সংলগ্ন এলাকায় দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটে।

আহতরা হলেন, নগরীর ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও সিএনজিচালিত অটোরিকশাচালক রমজান আলী (৪৫) এবং মো. রাশেদ (২৪)। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল জানান, সম্প্রতি স্থানীয় প্রশাসন নগরীর যানজট নিরসনের লক্ষ্যে টাউন হল এলাকার সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে জেলখানা গেইট সংলগ্ন এলাকায় স্থাপনের নির্দেশ দেয়। এরপর সেখানে সিএনজি স্ট্যান্ড বসানো হলে দৈনিক চাঁদা দাবি করে বাধা দেন বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুল। এ নিয়ে চালকদের সঙ্গে কথা কাটাকাটি হলে একপর্যায়ে দুকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী চালকদের ওপর হামলা চালিয়ে দুই চালককে রক্তাক্ত করে।

তিনি আরও বলেন, নগরীর সিএনজি সেক্টর দুকুলের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ। এসব ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধসহ বিক্ষোভ হয়েছে। এসব ঘটনায় চাঁদাবাজির মামলা হলে সম্প্রতি দুকুল জামিনে কারামুক্ত হয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে শ্রমিক দল নেতা দেবব্রত দাস দুকুল বলেন, সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থা থেকে জায়গা ভাড়া নিয়ে তারা স্টেডিয়াম এলাকায় সিএনজি স্ট্যান্ড করেছেন। এ নিয়ে চালকদের মধ্যেই গণ্ডগোল হয়েছে। তিনি দাবি করেন, তিনি কারও ওপর হামলা করেননি; বরং তার ওপরই হামলা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, “দুই পক্ষের মধ্যে মারামারিতে একজন আহত হওয়ার কথা শুনেছি। ঘটনা খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।”

Link copied!