× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:১০ পিএম

খোলা ড্রামে পড়ে প্রাণ গেল ৩ বছরের আরাফের

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৮:১০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়িতে সংরক্ষণ করে রাখা ডিজেলের খোলা ড্রামে পড়ে আরাফ মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়।

‎নিহত শিশু আরাফ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের ব্যবসায়ী বাবু মিয়ার ছেলে। ‎ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু মিয়ার মালিকাধীন একটি ট্রাকের ডিজেলের ট্যাংক ফুটো হয়ে গেলে তিনি সেই ডিজেল বাড়িতেই একটি কাটা ড্রামে সংরক্ষণ করে রাখেন। গতকাল মঙ্গলবার বিকেলে পরিবারের অজান্তে শিশু আরাফ ডিজেল রাখা সেই ড্রামে পড়ে যায়। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

‎সেখানে অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যায়।

‎স্বপন কুমার সরকার জানান, গতকাল ডিজেলের ড্রামে পড়ে একটি শিশু গুরুতর অসুস্থ হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়। পরিবারের কোনও অভিযোগ না থাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

Link copied!