× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১২:৩৮ পিএম

বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানখেতে

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১২:৩৮ পিএম

নিহত ইউনুস আলীর মরদেহ পড়ে আছে। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত ইউনুস আলীর মরদেহ পড়ে আছে। ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোলে ধানখেত থেকে ইউনুস আলী (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্যাতনের পর তাকে হত্যা করে মরদেহটি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের ধানখেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইউনুস আলী (৪৮) বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত মোস্তাব আলীর ছেলে। সে বেনাপোল থেকে আমদানিকৃত মালামালের ট্রাকের সাথে পৌঁছে দেওয়ার (স্কট) কাজ করত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করে মরদেহটি ধানখেতে ফেলে রেখে গেছে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Link copied!