× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৬:০২ পিএম

হাতিয়ায় অবৈধভাবে মজুতকৃত ডিজেলসহ আটক ১

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৬:০২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী অবৈধ মজুত ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ হাজার লিটার ডিজেল জব্দ এবং ১ জনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে, গত শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মা-বাবার দোয়া বরফ কল সংলগ্ন এলাকা থেকে মজুদকরা ১৫টি ব্যারেল ডিজেল জব্দ করা হয়। এ সময়, অতিরিক্ত মুনাফার লোভে ডিজেল জব্দ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে মো. মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযান শেষে জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় স্বার্থবিরোধী এ ধরনের অবৈধ জ্বালানি মজুদ বা পাচার কার্যক্রম কঠোরভাবে দমন করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এ ধরনের অপরাধ প্রতিরোধে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: আইএসপিআর

রূপালী বাংলাদেশ

Link copied!