× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:০৭ পিএম

নারায়ণগঞ্জে শুরু হয়েছে বহুমুখী পাটপণ্য মেলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জে শুরু হয়েছে বহুমুখী পাটপণ্য মেলা। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের চাষাঢ়া এলাকার শহীদ জিয়া হল প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমরা গ্যাসের যে কমতি পেয়েছি, সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গত দুই মাসে নতুন করে কোনো সংকট তৈরি হয়নি। তিনি বলেন, সরকার এলএনজি আমদানির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং অচিরেই এর ইতিবাচক সমাধান দেখা যাবে।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের গ্যাস সরবরাহ, ব্যবস্থাপনা, বিদ্যুতের পরে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে শিল্প কারখানাগুলো চালু রাখার জন্য। গ্যাসের সরবরাহ আগে তুলনায় কমেছে, বাস্তবতা সেটা না। কিন্তু সামগ্রিক চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ গ্যাস সরবরাহের দরকার আগে যা ছিল এখনও তাই আছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, 'আজকের এই মেলাটি ছোট পরিসরের হলেও এটি আমাদের গৌরব পুনরুদ্ধারের একটি ইঙ্গিত বহন করছে। এখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের উপস্থিতি এর গুরুত্ব প্রমাণ করে।

পাঁচ দিনব্যাপী এই মেলায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, পাটপণ্যের সম্ভাবনা ও গুরুত্ব জনগণের সামনে তুলে ধরতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, মহাপরিচালক সৈয়দ মো. নূরুল বাসির, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান।

রূপালী বাংলাদেশ

Link copied!