× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:১৭ পিএম

‘ইংলিশ মিডিয়ামের সঙ্গে তাল মিলিয়ে প্রাথমিকের কারিকুলাম পরিকল্পনা হচ্ছে’

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:১৭ পিএম

নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : রূপালী বাংলাদেশ

শিক্ষার কারিকুলামে কোনো ভেদাভেদ থাকবে না। কারিকুলামের মধ্যে সমান্তরাল অবস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

তিনি বলেন, এই কারিকুলাম উন্নতিতে আমরা নতুনভাবে কাজ করছি। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারব।

নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের যে মূল্যায়ন, সেই জায়গা থেকে আমরা আরও উন্নত মানের করতে চেষ্টা করছি। তাদের ট্রেনিংয়ে বিশেষ পরিবর্তন আমরা আনছি। আমাদের নীতিমালা সামনে আসছে ফুল ট্রেনিংপ্রাপ্ত ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হতে পারবে না। ফুল ট্রেনিং হতে হবে, পাশ করতে হবে তারপর সেই নিয়োগে যেতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ২০ হাজারেরও বেশি মোট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নীতিমালা আমরা এক রাতেই করতে পারি না। ধাপে ধাপে এগুলো আসছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। মান উন্নয়ন হবে, শিক্ষকরা ফুল মনিটরিংয়ের আওতায় আসবে। ধাপে ধাপে আমরা সবকিছু করছি।

রূপালী বাংলাদেশ

Link copied!