× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৩৮ পিএম

রুয়েটে ‘বাংলা টিফিনে’ খাবারে অনিয়মের অভিযোগে কর্মী আটক

রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসের ‘বাংলা টিফিন’ ক্যান্টিনে রান্না করা খিচুড়িতে অস্বাভাবিকভাবে লবণ মেশানোর সময় এক বাবুর্চিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে আব্দুর রাজ্জাক নামের ওই কর্মী প্রস্তুত খাবারে অতিরিক্ত লবণ মেশানোর সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়েন। বিষয়টি নজরে আসার পর ক্যান্টিন কর্তৃপক্ষ দ্রুত তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

মতিহার থানার এসআই জাকারিয়া জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা টিফিনের কর্ণধার মোর্শেদ বলেন, তারা দীর্ঘদিন ধরে কাজলা শাখায় সুনামের সঙ্গে সেবা দিয়ে এলেও রুয়েট শাখায় খাবারের মান নিয়ে নানা অভিযোগ ছিল। নজরদারি জোরদার করার পরই এ ঘটনা ধরা পড়ে। তার ধারণা, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এ কাজ করা হয়ে থাকতে পারে।

এ ছাড়া জানা গেছে, আটক ব্যক্তি আব্দুর রাজ্জাক রুয়েটের পাশের একটি রেস্তোরাঁর শেয়ারহোল্ডার। ফলে এ ঘটনার পেছনে অন্য কোনো পক্ষের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

উল্লেখ্য, রুয়েটে ‘বাংলা টিফিন’ চালুর পর থেকেই স্বাস্থ্যবিধি ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। বর্তমানে আটক ব্যক্তিকে মতিহার থানায় রাখা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।

Link copied!