× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১২:৪০ এএম

চলন্ত ট্রেনের ছাদে ছুরিকাঘাত করে ছিনতাই, যুবক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১২:৪০ এএম

আহত যুবক আব্দুল করিম

আহত যুবক আব্দুল করিম

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসের ছাদে এ ঘটনা ঘটে। ট্রেনটি ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

আহত যুবকের নাম আব্দুল করিম (২২)। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেসের ছাদে ভ্রমণ করছিলেন আব্দুল করিম। ট্রেনটি কাওরাইদ স্টেশনে প্রবেশের আগমুহূর্তে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। এ সময় তার ঘাড় ও পেটে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

পরে ট্রেনের অন্যান্য যাত্রীরা বিষয়টি টের পেয়ে কাওরাইদ স্টেশন থেকে আহত আব্দুল করিমকে ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেসে তুলে দেন। ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছালে জিআরপি পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আহত যুবকের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!