× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১১:২১ এএম

পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১১:২১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে সারওয়ারদী নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

রোববার (২৬ এপ্রিল) সকালে দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের চা-বাগানে পাতা কাটার সময় এ ঘটনা ঘটে। সারওয়ারদী (২১) উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের আবু সামাদের ছেলে।

আহতরা হলেন- একই এলাকার মোস্তফা (৪৫) এবং জাহেরুল ইসলাম (৪৩)। তারা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টার দিকে সারওয়ারদী ও আহতদেরসহ কয়েকজন চা পাতা কাটতে গ্রামের চা-বাগানে যান। চা পাতা কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে সারওয়ারদীসহ আরও দুজন আহত হন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সারওয়ারদী মারা যান। পরে আহত দুজনকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বলেন, বজ্রপাতে সারওয়ারদী নামের এক চা শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

রূপালী বাংলাদেশ

Link copied!