গাজীপুরের কালিয়াকৈরে জান্নাত নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করে। এ সময় স্বামী রাজীব আহমেদকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের বান্দাবাড়ী এলাকায় রাজীব আহমেদের বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর স্বামীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দেখতে পায় গৃহবধূর মরদেহটি ঘরের বারান্দায় পড়ে আছে। এ সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহাটি উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার এসআই মুক্তার হোসেন জানান, মরদেহটি রোববার দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ সময় স্বামীকে আটক করে নিয়ে আসে পুলিশ। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন