× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৮:৫৯ পিএম

ময়মনসিংহে বৃদ্ধকে কুপিয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৮:৫৯ পিএম

জেলা জজ আদালত, ময়মনসিংহ। ছবি : রূপালী বাংলাদেশ

জেলা জজ আদালত, ময়মনসিংহ। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে আমির উদ্দিন হত্যা মামলায় লোকমান হোসেন নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন জেলার মুক্তাগাছা উপজেলার শশরা উত্তর পাড়া গ্রামের মৃত ইসব আলীর ছেলে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কোহিনুর আর্জুমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. মঞ্জুরুল আলম একজনের মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী সরকারি কৌঁসুলি আলী হায়দার খান দীপু মামলার নথির বরাত দিয়ে বলেন, গত ২০১৯ সালের ১৬ জুন রাত ১০টার দিকে মুক্তাগাছা উপজেলার শশরা উত্তর পাড়া গ্রামের মৃত আফছর আলীর ছেলে আমির উদ্দিন বাড়ির পাশে বসে ছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে লোকমান হোসেন তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা টের পেয়ে আমির উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনার পরের দিন আমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে লোকমান হোসেনকে আসামি করে মামলা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!