× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:০৯ এএম

চট্টগ্রামে যুবদলনেতাকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:০৯ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ নাসির উদ্দিন নামে এক যুবদলনেতা গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নাসির উদ্দিন কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরনগর গ্রামের বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ইশান ভট্টের হাট এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু গুলির খোসা উদ্ধার করে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, নাসির দলের সক্রিয় কর্মী। গুলিতে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে এবং দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, নাসির উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এর আগে, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাউজান পৌরসভার আলিখিল গ্রামে কাউসারুজ্জামান (৩৬) নামে এক প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়, যা নিয়ে এলাকায় উদ্বেগ বিরাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!