× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৫৪ এএম

মানিকগঞ্জে শিক্ষার্থী হত্যা: পাঁচজনের যাবজ্জীবন, একজন খালাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৫৪ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মানিকগঞ্জের মানিকগঞ্জ সদর উপজেলায় শিক্ষার্থী ইমরান হোসেন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোতাছিম বিল্যাহ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সাকিব বিশ্বাস, কালাম মোল্লা, আব্দুল্লাহ আল মতিন, বুলবুল আহমেদ ও গোলামুর রহমান। এর মধ্যে বুলবুল আহমেদ ও গোলামুর রহমান জামিনে মুক্ত থেকে বর্তমানে পলাতক। অন্য তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ মে রাতে সদর উপজেলার রমনপুর গ্রামে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পেছনে পুরোনো বিরোধ ছিল। প্রায় ছয় মাস আগে প্রতিবেশী বাবুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে ইমরানের বিরোধ ও মারামারির ঘটনা ঘটে। পরে গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসা হলেও সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

ঘটনার পরদিন ইমরানের বাবা মোহাম্মদ হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের পাশাপাশি নূরু ভুঁইয়াকে আসামি করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নূরু ভুঁইয়াকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) বুলবুল আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!