× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০১:০২ এএম

মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়িপেটায় জামায়াতকর্মী খুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০১:০২ এএম

খুন হওয়া জামায়াতকর্মী মো. শাহাদাত

খুন হওয়া জামায়াতকর্মী মো. শাহাদাত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়ির আঘাতে মো. শাহাদাত (৩০) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে তার ওপর হামলার ঘটনা ঘটে।

নিহত শাহাদাত উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত শফি আহমদের ছেলে। শাহাদাত বিবাহিত ছিলেন এবং চার সন্তানের জনক।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একই এলাকা থেকে ইয়াবাসহ লোহাগাড়ার এক চিহ্নিত সন্ত্রাসীকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। ওই ঘটনায় শাহাদাতের সংশ্লিষ্টতার সন্দেহ পোষণ করত একটি পক্ষ। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাতের একটি চায়ের দোকান ছিল। ঘটনার সময় তিনি দোকানে বসে ছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে মুখোশধারী প্রায় ১৫ জনের একটি দল এসে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মাথায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা পর্যায়ের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতকানিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির কামাল উদ্দিন বলেন, শাহাদাত তাদের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!