× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

​মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৮:৫৭ পিএম

মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

​মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৮:৫৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

'সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।

​মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় একটি সচেতনতামূলক র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি মির্জাগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

​মির্জাগঞ্জ লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. রাসেল।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু, আইনজীবী অ্যাডভোকেট মশিউর রহমান মামুন, অ্যাডভোকেট সামিউল আলীম মল্লিক প্রমুখ।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ।

​সভায় বক্তারা বলেন, অর্থের অভাবে বা আইনি জটিলতার ভয়ে যেন কোনো প্রান্তিক ও অসহায় মানুষ বিচার থেকে বঞ্চিত না হয়, সে জন্য সরকার বিনামূল্যে আইনি পরামর্শ ও মামলা পরিচালনার সুযোগ করে দিয়েছে। বিশেষ করে বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে সাধারণ মানুষের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হচ্ছে।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে এনজিও সংস্থা 'ব্র্যাক'-এর পক্ষ থেকে লিগ্যাল এইড সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল-এর তেজস্বী ও জ্বালাময়ী কবিতা আবৃত্তি, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

​সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল-আমীন বলেন, এই প্রথম উপজেলা পর্যায়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হলো। সরকারি এই সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

দুপুর নাগাদ বর্ণিল এই আয়োজনের সমাপ্তি ঘটে।

রূপালী বাংলাদেশ

Link copied!