× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৩:১৮ পিএম

কক্সবাজারে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৩:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজারের ইনানী এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের উখিয়া থানার মেরিন ড্রাইভ সংলগ্ন সফির বিল এলাকায় কিছু ব্যক্তি মাদক পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ২৮ এপ্রিল রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানীর একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটক ব্যক্তি ও জব্দকৃত মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং তরুণ সমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষায় নিয়মিত তৎপরতা চালানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!