× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৮:৫২ পিএম

অতিবৃষ্টিতে দেওয়াল ধস, কর্ণফুলীতে প্রাণ গেল নারীর

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৮:৫২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেওয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার শিকলবাহা (২ নম্বর ওয়ার্ড) আহসানিয়া পাড়া এলাকার অলি হাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দেলোয়ারা বেগম শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড আহসানিয়া পাড়া এলাকার অলি হাজীর বাড়ির মৃত ফজল আহমেদের স্ত্রী।

আহতরা হলেন, শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ড জামালপাড়া এলাকার বদলা বাপের বাড়ির ছালেহ আহমদের ছেলে সবজি বিক্রেতা মো. রুবেল (৩০), শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড কোদাইল্লা পাড়া, শামসু মেম্বারের বাড়ির মো. নজরুলের ছেলে মিজবাহ (১২) এবং একই এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে মো. সাফাত (৭)।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শামিউর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় দেলোয়ারাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, অতিবৃষ্টির কারণে রাস্তার পাশের একটি দেওয়াল ধসে পড়ে দেলোয়ারা বেগম তার নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম বলেন, ‘দেওয়াল ধসে একজন নারীর মৃত্যু এবং শিশুসহ তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!