× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ১, ২০২৬, ০২:৫৮ পিএম

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, ভর্তি ২৪ শিশু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ১, ২০২৬, ০২:৫৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ২৪ শিশু।

শুক্রবার (১ মে) সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ২৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। এই সময়ে একজন শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৬৩ শিশু।

এদিকে, গত ১৭ মার্চ থেকে হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছেন ৯৯৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১১ জন এবং এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ শিশুর।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০ মাস ও পাঁচ মাস বয়সী দুই ছেলে শিশুর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ১০ মাস বয়সী শিশুটি গত ২৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়। পরে ৩০ এপ্রিল রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মৃত শিশুটির বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়।

তিনি আরও বলেন, পাঁচ মাস বয়সী শিশুটি গত ২৯ এপ্রিল সকালে ভর্তি হয়। পরে ৩০ এপ্রিল রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটির বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, “নানা সংকটের মধ্যেও আমরা পর্যাপ্ত সেবা অব্যাহত রেখেছি। আমাদের কয়েকটি আইসিইউ বেড থাকলে মৃত্যুর হার আরও কম হতো। তবে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা।”

Link copied!